লংগদু’য় সেনা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ


গোলামুর রহমান-লংগদু    |    ০৬:১৮ পিএম, ২০২৫-১০-৩১

লংগদু’য় সেনা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

রাঙ্গামাটির লংগদু (তেজস্বী) সেনাজোনের সফল অভিযানে দিঘীনালা উপজেলার চৌধুরীপাড়া  এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট   জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে জোন কমান্ডারের নির্দেশনায় একটি টহলদল চৌধুরীপাড়া - দিঘীনালা রুটে বিশেষ অভিযান পরিচালনা করে। 

বিকাল আনুমানিক তিনটার সময় অপারেশন দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে মনের মানুষ সংলগ্ন পূর্ব পাশের রোডে একটি গ্রুপ অবস্থান নেয় । 

 চোরাকারবারী দল সেনাবাহিনীর গমন টের পেয়ে রাস্তা বদল করে চৌধুরীপাড়া রোডে আসতে থাকে। আনুমানিক ০৩ ঘটিকার সময় পথিমধ্যে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ী এলাকায় মালামাল রেখে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়।

পরবর্তীতে সেনা টহলদলের কমান্ডারের নেতৃত্বে ফেলে যাওয়া বস্তাবন্দী অবৈধ মালামাল নজরে আসলে উক্ত এলাকা তল্লাশির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ মালামালের বস্তা উদ্ধার করেন।যেখানে বিপুল পরিমাণ সিগারেট  উদ্ধার করা হয়।